রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

রমজান উপলক্ষে ছোলা, খেজুর, সয়াবিন তেলসহ ৬ পণ্যের আমদানিতে ব্যাপক বৃদ্ধি

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

রিপোর্ট: পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের বাজারে ছোলা, খেজুর, সয়াবিন তেল, চিনি, মটর ডাল ও মসুর ডালের আমদানিতে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এসব পণ্যের জন্য ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১১ থেকে ২৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মটর ডালের আমদানি ২৯৪ শতাংশ, খেজুরের আমদানি ২৩১ শতাংশ, মসুর ডাল ৮৭ শতাংশ, সয়াবিন তেল ৩৬ শতাংশ, ছোলা ২৭ শতাংশ এবং চিনি ১১ শতাংশ বেড়েছে। এই আমদানির চাপ সত্ত্বেও দেশে ডলারের কোনো সংকট নেই এবং ব্যাংকগুলোতে ডলার সরবরাহ স্বাভাবিক রয়েছে। অপরদিকে, পেঁয়াজ, রসুন ও আদার আমদানিতে বিপরীত চিত্র দেখা গেছে। পেঁয়াজের এলসি খোলা ৯৯ শতাংশ, রসুনে ৮৯ শতাংশ এবং আদায় ২২ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংক এলসি মার্জিন নির্ধারণে হস্তক্ষেপ না করে ব্যাংক ও ব্যবসায়ীদের মধ্যে ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রেখেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এলসি খোলার হার আগের বছরের তুলনায় ১০.৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102