রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

মীরসরাইয়ে চীনা প্রতিষ্ঠান উইং তাই গার্মেন্টসের ১০.৩২ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

bornomalanews
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড ১০ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে নতুন একটি পোশাক কারখানা স্থাপন করবে। বাংলাদেশি মুদ্রায় এই বিনিয়োগের পরিমাণ প্রায় ১ হাজার ২২৪ কোটি টাকা। এই বিনিয়োগের ফলে পোশাক কারখানায় ৩ হাজার ১৫৮ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। মঙ্গলবার ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও উইং তাই গার্মেন্টসের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং চীনা প্রতিষ্ঠানের পক্ষে মহাব্যবস্থাপক লি কিংকি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, নতুন কারখানায় নারী, পুরুষ ও শিশুদের জন্য বার্ষিক ১.৫৬ মিলিয়ন পিস টপস, টি-শার্ট, ট্রাউজার ও শর্টস এবং ৪.০১ মিলিয়ন পিস জ্যাকেট, প্যান্ট ও শর্টস উৎপাদন করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত থেকে চীনা প্রতিষ্ঠানটিকে স্বাগত জানান এবং ব্যবসায়িক সহযোগিতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102