বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

‘ধুরন্ধর’ সিনেমা ৩০০ কোটির ক্লাবে, তবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে নিষিদ্ধ

bornomalanews
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ Time View

বলিউডের নতুন ছবি ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র কিছুদিনের মধ্যে বক্স অফিসে ২৮৩.৮১ কোটি টাকা আয় করেছে এবং খুব শিগগিরই ৩০০ কোটির ক্লাবে প্রবেশের পথে রয়েছে। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই স্পাই থ্রিলারধর্মী সিনেমাটি হামজা আলি মাজারি নামের রহস্যময় চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এবং এতে সংসদ বিস্ফোরণ, মুম্বাইয়ের তাজ হোটেল হামলা, বিমান ছিনতাইয়ের মতো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা উঠে এসেছে। তবে এই সাফল্যের মাঝেই নির্মাতা আদিত্য ধর দুঃসংবাদ পেয়েছেন। মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ—বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশগুলো সিনেমাটিকে ‘পাকিস্তানবিরোধী থিম’ থাকার অভিযোগে মুক্তির অনুমতি দেয়নি। রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে সিনেমাটি এই অঞ্চলে প্রদর্শিত হতে না পারায় নির্মাতাদের পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হয়েছে। এর আগে উপসাগরীয় অঞ্চলে একই ধরনের কারণে বহু হিন্দি সিনেমাও মুক্তির অনুমতি পায়নি। ‘ধুরন্ধর’র নিষেধাজ্ঞা এ অঞ্চলের সিনেমা ও রাজনৈতিক সম্পর্কের সংবেদনশীলতাকে আবারও সামনে এনেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102