রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

দেশে-বিদেশে ৬৬,১৪৬ কোটি টাকার সম্পদ সংযুক্ত-অবরুদ্ধ!

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ Time View

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে দেশের সর্বোচ্চ সমন্বয় কমিটির সাম্প্রতিক সভায় গুরুত্বপূর্ণ অগ্রগতি জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশে ৫৫ হাজার ৬৩৮ কোটি টাকা এবং বিদেশে ১০ হাজার ৫০৮ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংযুক্ত ও অবরুদ্ধ করা হয়েছে, যার মোট মূল্য ৬৬ হাজার ১৪৬ কোটি টাকা। সভায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের জন্য বিদ্যমান আইন, ২০১২-এর কিছু ধারা যুগোপযোগী করে সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে উদ্ধার কার্যক্রম আরও দক্ষ ও কার্যকর হয়। এছাড়া, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত ১১টি কেসে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল দিয়ে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে ১০৪টি মামলা দায়ের, ১৪টিতে চার্জশিট দাখিল এবং ৪টি মামলার রায় হয়েছে। সভায় দ্রুত চার্জশিট দাখিল, বিদেশে সংশ্লিষ্ট দেশগুলোতে এমএলএআর পাঠানো এবং মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি, ২০২৭-২৮ সালে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং কর্তৃক বাংলাদেশের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মূল্যায়ন অনুষ্ঠিত হবে, সেটির সফল প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সভায় দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, সিআইডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102