রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বাণিজ্য মন্ত্রণালয়ের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা বাতিলের সুপারিশ

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৫৫ Time View

দেশীয় টেক্সটাইল মিলগুলোর সুরক্ষা এবং রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতার আমদানিতে শুল্কমুক্ত বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা বাতিলের সুপারিশ করেছে। দেশীয় বস্ত্রকারখানার মালিকদের উদ্বেগের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। আশির দশক থেকে রপ্তানিমুখী পোশাক খাতকে উৎসাহিত করতে সরকার আমদানিতে বন্ড সুবিধা দিয়ে আসছে, যার ফলে শুল্ক ও কর ছাড়ের মাধ্যমে সস্তায় কাঁচামাল আনা সম্ভব হচ্ছিল। তবে দেশের টেক্সটাইল মিলগুলো অভিযোগ করছে, প্রতিবেশী দেশ বিশেষ করে ভারত থেকে কম দামে সুতা আমদানির কারণে তাদের উৎপাদিত সুতা বাজার থেকে সরিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে, যা তাদের ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) গত বছর বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দফা আবেদন করেছিল, যা ভিত্তিতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেয়। প্রতিবেদনের আলোকে মন্ত্রণালয় এনবিআরকে বন্ড সুবিধা প্রত্যাহারের জন্য চিঠি পাঠিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ বস্ত্র ও পোশাক খাত থেকে আসে, যার মধ্যে নিট পোশাকের অবদান ৫৫ শতাংশ। নিট পোশাকের প্রধান কাঁচামাল ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা, যা অধিকাংশ ভারত থেকে আমদানি করা হয়। বিটিএমএ জানায়, দেশে এক কেজি সুতা উৎপাদনে খরচ প্রায় ৩ ডলার, কিন্তু ভারত কম দামে আমদানির মাধ্যমে দেশীয় বাজারে প্রভাব বিস্তার করছে। গত দুই বছরে বন্ড সুবিধায় সুতা আমদানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে দেশীয় মিলগুলো উৎপাদনের মাত্র ৬০ শতাংশ সক্ষমতায় কাজ করছে এবং ইতিমধ্যে ৫০টির মতো কারখানা বন্ধ হয়ে গেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে আরও মিল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, যদি দেশীয় সুতা কারখানা বন্ধ হয়ে যায়, তাহলে নিট পোশাক খাত আমদানির ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়বে, যা দেশের পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা হ্রাস করবে, লিড টাইম বাড়াবে, মূল্য সংযোজন কমাবে এবং বৈদেশিক মুদ্রার মজুদে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে বন্ড সুবিধা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102