শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে।

bornomalanews
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ Time View

আজ সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে জামায়তের আমীর ডা. শফিকুর রহমান এই ইশতেহার প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতারা, সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার বরিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইশতেহারটি দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মতামত নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। ‘চলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানের মাধ্যমে ‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াত। ইশতেহারে ২৬টি অগ্রাধিকারমূলক বিষয় তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন বাংলাদেশ গঠন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, যুবকদের ক্ষমতায়ন, নারীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণ, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ, আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজ গঠন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক খাত সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা।

এছাড়া কৃষিতে বিপ্লব, খাদ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, শিল্পায়ন, শ্রমিক অধিকার, প্রবাসীদের ভোটাধিকার, সার্বজনীন স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থার সংস্কার, যাতায়াত ও আবাসন ব্যবস্থা উন্নয়নসহ দুর্নীতি নির্মূল ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠাকে ইশতেহারের প্রধান অঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জামায়াতে ইসলামী এই ইশতেহারকে ‘জনতার ইশতেহার’ হিসেবে ঘোষণা করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102