মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি

পহেলা বৈশাখে স্মৃতিচারণায় বিএনপি মহাসচিব: খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাবনত স্মরণ

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

বছর ঘুরে আবার এসেছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের আনন্দঘন এই দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত খালেদা জিয়াকে। তিনি নিজের ফেসবুকে একটি বিশেষ ছবি পোস্ট করেন, যেখানে তিনি একটি পহেলা বৈশাখ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করছেন এবং পেছনে বসে খালেদা জিয়া মনোযোগ দিয়ে শুনছেন। মির্জা ফখরুল ক্যাপশনে লেখেন, ‘এদিন ছিলো একটি পহেলা বৈশাখের অনুষ্ঠান। আমি আবৃত্তি করেছিলাম। ম্যাডামকে সব সময় খুব মনে পরে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।’ এই আবেগঘন পোস্টে তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। এর আগে তিনি দেশবাসীকে বাংলা নববর্ষ-১৪৩৩ এর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘নববর্ষের প্রথম প্রহরে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উৎসবে বৈরিতা ও দ্বন্দ্ব থাকবে না, বরং প্রাণ-প্রাচুর্য্যে সঞ্চারিত হবে সবার হৃদয়। উৎসব সংহতিরও প্রতীক। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করার আকাঙ্ক্ষা।’ তিনি আরও যোগ করেন, ‘বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত, আনন্দময় উৎসব। নতুন বছর মানেই অতীতের ব্যর্থতা ও জ্বরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর ও সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাওয়ার সংকল্প।’ মির্জা ফখরুলের এই বক্তব্যে পহেলা বৈশাখের ঐতিহ্য ও জাতীয় ঐক্যের বার্তাই ফুটে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102