বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত : পানিসম্পদমন্ত্রী ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতা, বাংলাদেশের সমর্থন চাইলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব

গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত : পানিসম্পদমন্ত্রী

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুটি চিঠিরও মেলেনি জবাব: পানিসম্পদমন্ত্রী গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে দুটি চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগের কথা তুলে ধরে তিনি দ্রুত কার্যকর উদ্যোগ নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের কাছে ইতোমধ্যে দুটি চিঠি পাঠানো হয়েছে। এমনকি তিনি ব্যক্তিগতভাবেও একটি চিঠি দিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো চিঠিরই জবাব পাওয়া যায়নি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় বিষয়টির দ্রুত নিষ্পত্তি জরুরি বলে মনে করেন তিনি। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে এই সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে হওয়া উচিত। বন্ধুত্বের প্রকৃত চেতনা থেকে ভারত গঙ্গার পানিবণ্টন সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার। তিনি আরও জানান, গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের জবাবের অপেক্ষায় বসে না থেকে দেশের পানি ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকার নিজস্ব উদ্যোগে কাজ এগিয়ে নিচ্ছে। পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের পানিসম্পদকে কার্যকরভাবে কাজে লাগাতে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পানি সংরক্ষণ ও নদীর পানির সুষ্ঠু ব্যবস্থাপনায় পদ্মা ব্যারাজ প্রকল্প এবং পানির প্রাপ্যতা বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী অভিযোগ করেন, ওই সময়ে হত্যা, গুম, শিক্ষার্থী ও শিশু হত্যা, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, দুর্নীতি ও লুটপাটের মতো ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা উচিত নয়। তিনি বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থ ও মর্যাদাকে গুরুত্ব দিয়েই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করতে হবে। সীমান্তে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ বন্ধের আহ্বান জানিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, হাইকমিশনারের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে এবং তাকে সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন বিষয়ে আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি বা কার্যকর ফলাফল পাওয়া যায়নি। সবশেষে পানিসম্পদমন্ত্রী আশা প্রকাশ করেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ও দায়িত্বশীল অবস্থান গ্রহণ করবে। পারস্পরিক আস্থা, সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়ে কার্যকর সমাধানের পথ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102