বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত : পানিসম্পদমন্ত্রী ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতা, বাংলাদেশের সমর্থন চাইলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব

পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে : রিজভী

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী সীমান্তের ওপার থেকে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি দাবি করেছেন, কিছু কিশোর গ্যাং ও তাদের সহযোগীদের ব্যবহার করে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে বাংলাদেশের জনগণের ওপর কোনো ধরনের আধিপত্য বা আগ্রাসন চাপিয়ে দেওয়া সম্ভব হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবীর রিজভী বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর পা রাখতে পারবেন না। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের যে বক্তব্য বা প্রচারণার কথা বলা হচ্ছে, তা প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের মানুষ কোনো আধিপত্যবাদী শক্তির আগ্রাসন মেনে নেবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় জাতি ঐক্যবদ্ধ রয়েছে। অন্য কোনো শক্তি এ দেশের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ সময় দেশের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি দাবি করেন, বাংলাদেশে নির্ধারিত নতুন ন্যূনতম মজুরি ভারত, পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করে একটি কার্যকর সমাধানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। রিজভী জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন মজুরি কাঠামোয় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ বেতন ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন পর্যায়ে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত মজুরি বেড়েছে বলে দাবি করেন তিনি। তার মতে, নতুন এই মজুরি কাঠামো শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে নতুন কমিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমানের উন্নয়ন একটি সমৃদ্ধ অর্থনীতি গঠনের গুরুত্বপূর্ণ শর্ত। নতুন নেতৃত্ব শ্রমিকদের সমস্যা ও দাবি-দাওয়া যথাযথভাবে তুলে ধরে সংগঠনকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102