মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু

পোশাক খাতে অস্থিরতা ভারতের ইন্ধনে

bornomalanews
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৬ Time View

প্রতিবেশী দেশ ভারতের ইন্ধনে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

সফিকুজ্জামান বলেন, পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ অন্য দেশে চলে যেতে পারে। ষড়যন্ত্রকারীরা সে লক্ষ্যেই পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরিতে সচেষ্ট রয়েছে। তবে সরকারের যথাযথ উদ্যোগে অসন্তোষ অনেকটাই দূর হয়েছে।

তিনি আরও বলেন, রপ্তানি সংকুচিত করতেই পোশাক শিল্প সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশনের অপচেষ্টা করা হয়েছে। ভুল তথ্য ছড়িয়ে একটি মহল শিল্প এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছে।

শ্রম সচিব বলেন, শ্রমিকদের অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। তাই পোশাক খাত স্থিতিশীল করতে শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। একই দেশে দুই ধরনের শ্রম আইন থাকতে পারে না।

গত ১৫ বছরে শ্রমিক কল্যাণ তহবিল নিয়ম মেনে পরিচালিত হয়নি জানিয়ে তিনি বলেন, এই তহবিলের টাকা এমন কিছু ব্যাংকে রাখা হয়েছে যেসব ব্যাংক এখন ঝুঁকিপূর্ণ। বর্তমান সরকার এই তহবিল পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

সফিকুজ্জামান বলেন, বিগত সময়ে ব্যবসায়ী সংগঠনগুলো স্বার্থে ব্যবহৃত হয়েছে। ব্যবসায়ীরা এমপি-মন্ত্রী হলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়।

এসএস//

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102