সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ!

রুবাবা দৌলাকে নিয়ে মন্তব্য করে বিতর্কে ইরফান সাজ্জাদ

bornomalanews
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার তিনি প্রথমবারের মতো বোর্ড সভায়ও অংশ নেন, যা ছিল দেশের ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্বের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এর পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে করা মন্তব্য ঘিরে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ফেসবুক পেজে রুবাবা দৌলার একটি ছবি পোস্ট করে ইরফান সাজ্জাদ লেখেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।’ অভিনেতার এই মন্তব্য অনেক নেটিজেনের কাছে অসম্মানজনক মনে হয়, ফলে দ্রুতই সমালোচনার ঝড় ওঠে। অনেকেই পোস্টটি নিয়ে সামাজিক মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন। সমালোচনার মুখে পড়ে ইরফান সাজ্জাদ অবশ্য তার পোস্টটি সরিয়ে ফেলেন এবং বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন। তিনি জানান, ‘আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম। বলতে চেয়েছিলাম এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তারপরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হন, তবে কখনোই হবে না।’ তবে ভুল বোঝাবুঝির কারণে পোস্টটি মুছে ফেলেছেন বলেও জানান ইরফান সাজ্জাদ। তিনি বলেন, “এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।” এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। নারী নেতৃত্বের প্রতি সম্মান ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102