মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু

পাক প্রধানমন্ত্রীর সাক্ষাৎড. ইউনূসের সাথে,সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ Time View

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রধান প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

বুধবার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে সাক্ষাৎ করেন এই দুই দেশের সরকারপ্রধান। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা। এ সময় ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে যুব বিনিময় কর্মসূচির প্রস্তাব দেন।

সার্কের পুনরুজ্জীবন একটি ভালো সূচনা হতে পারে বলে মন্তব্য করেন ড. ইউনূস। এ বিষয়ে পাকিস্তানের সমর্থনও চান তিনি। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই উদ্যোগের প্রতি সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দেন। আঞ্চলিক এই প্ল্যাটফর্মটি পুনরুজ্জীবিত করতে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি।

শেহবাজ শরিফ বলেন, দুই দেশের উচিত সম্পর্কের নতুন অধ্যায় খুলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। তাছাড়া, বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া শিল্পে বিনিয়োগের প্রতি পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করা ও যৌথ কমিশনকে সক্রিয় করার বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।

/আরএইচ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102