শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সুখবর পেয়েছে বাংলাদেশ,শীর্ষে আর্জেন্টিনাই

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩২৬ Time View

বাংলাদেশ সর্বশেষ ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ খেলেছে। এরপর আর কখনো ম্যাচ খেলেনি। তবে ঠিকই সুখবর পেয়েছেন জামাল ভূঁইয়া-শেখ মোরসালিনরা। ম্যাচ না খেলেও যে ফিফা র‌্যাংকিং উন্নতি হয়েছে বাংলাদেশের।ফিফার সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে এক ধাপ এগিয়ে ১৮৫ নম্বরে এখন বাংলাদেশ।

 

সামোয়ার বাজে পারফরম্যান্সের লাভ খেয়েছে বাংলাদেশ। তারা এক ধাপ নিচে নেমে যাওয়ায় বাংলাদেশ তাদের জায়গা নিয়েছে। র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে কোমোরোস।

১০ ধাপ এগিয়ে তারা এখন ১০৮ নম্বরে। অন্যদিকে বড় অবনতি হয়েছে তিউনিসিয়ার। ১১ ধাপ পিছিয়ে তারা এখন ৪৭ নম্বরে অবস্থান করছে। 

তবে শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন নেই।

১৮৮৩.৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। পরের স্থানে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল ও বেলজিয়াম। অন্যদিকে এক ধাপ উন্নতি হওয়ায় নেদারল্যান্ডসকে পেছনে ফেলে ৭ নম্বরে জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। একইভাবে জায়গা বদল হয়েছে ইতালি ও কলম্বিয়ারও। এক ধাপ উন্নতি হওয়ায় ৯ নম্বরে ইতালি।আর দশে কলম্বিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102