শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ

আরও দায়িত্বশীল থাকবো স্পর্শকাতর বিষয়ে ভবিষ্যতে : সাদিয়া আয়মান

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩০০ Time View

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কয়েক দিন আগেই একটি ভিডিও ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় এই অভিনেত্রী। এর মধ্যে গেল সোমবার মধ্য রাতে ফেসবুকে সাদিয়া আয়মানের এক লাইভ ভিডিও নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি কালো ছায়াকে ঘিরে তার আচার-আচরণে ভক্তদের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়ে। এই ভিডিও দেখার পর ভক্তরা অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন। পরে জানা যায়, পুরো ঘটনাই নাকি ছিল তার নুতন ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। এ তথ্য জানার পর অনেকেই সাদিয়ার সমালোচনা শুরু করেন। সিনেমার প্রচারের জন্য এ ধরনের বিভ্রান্তি ছড়ানো কতটা নৈতিক, সে প্রশ্নও তোলেন অনেকে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাদিয়া আয়মান। শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, ‘আশা করি প্রিয়জনের সাথে ভাল আছেন। দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার উপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।’

তিনি লিখেন, ‘আপনারাই আমার ভালবাসার জায়গা, তাই মনে হলো কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথেই শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মনপ্রাণ দিয়ে পারফর্ম করি, তবে কি অভিনয় করবো, কি ডায়লগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মাণ সংশ্লিষ্ট সকলে মিলে, এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না। আবার রিলিজের সময়েও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করেন দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলেই প্রমোশনে অংশ নেই- যেমনটি অনেক কষ্ট করে শ্যুটিং শেষ করি। কনটেন্ট শ্যুটিং থেকে শুরু করে রিলিজের আগ পর্যন্ত টিমকে কো অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।’

 

সাদিয়া আরও লিখেছেন, ‘এই হরর জনরার কন্টেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে না করলেও, তারা একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০ মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টারও দিয়ে দেয়া হয় যাতে আপনারা বুঝতে পারেন এটা একটি ফিল্মের প্রমোশন।’

‘তবে কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়ে আরো দায়িত্বশীল থাকবো। পুরো বিষয়টি নিয়ে দর্শকরা আমার প্রতি যে সহানুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন তাতে সত্যিই আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন। ভালোবাসা রইল’ বলেও ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102