শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম

আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না: খায়রুল কবির

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩১১ Time View

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না।শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার করিমপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

খায়রুল কবির বলেন, দেশের জনগণ দেখেছে, এই ছাত্রলীগের নেতাকর্মীরা কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কেমন নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।

তিনি বলেন, আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।বিএনপিকে উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি। বিএনপি জনগণের দল, সব সময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102