শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

গৌরী শাহরুখের ধারণা ভুল প্রমাণ করলেন

bornomalanews
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩২১ Time View

বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরী খান ৩৩টি বসন্ত একসঙ্গে পার করেছেন। এখন তারা তিন সন্তানের জনক-জননী। আরিয়ান, সুহানা ও আব্রাম তাদের সংসারে আসার পরে এ দম্পতির জীবনের মানে পাল্টে গেছে। শাহরুখ খান ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছিলেন।

গৌরী স্ত্রী হিসেবে ভালো হলেও একজন অসাধারণ মা হতে পারবেন- তা ভাবেননি শাহরুখ। তবে গৌরীর মধ্যে একজন ভালো মা হয়ে ওঠার গুণ রয়েছে তা তিনি কিছুটা অনুমান করতে পেরেছিলেন। কিং খানের ধারণা ছিল, সন্তানদের সঙ্গে গৌরীর বনিবনা খুব একটা হবে না। কিন্তু পরে শাহরুখের সেই ধারণা ভুল প্রমাণ করলেন গৌরী।

এ প্রসঙ্গে শাহরুখ খান বলেছিলেন, ‘আমি কখনো ভাবিনি, গৌরী একজন অসাধারণ মা হতে পারবে। সন্তানদের সঙ্গে তার সহজে বনিবনা হতো না। শুরুতে ওকে সন্তানদের খুব একটা আদর দিতেও দেখিনি। মেয়েরা সাধারণত সন্তানদের দেখলে খুব আদর করে। ও কিন্তু একেবারেই তেমন ছিল না। তাই পরে ওর পরিবর্তন দেখে আমি অবাক হয়েছিলাম। কীভাবে গৌরী মা হিসেবে এমন অসাধারণ হয়ে উঠেছে’।

শাহরুখ আরও জানিয়েছিলেন, ‘গৌরী সাদামাঠা মধ্যবিত্ত জীবনযাপন পছন্দ করেন। তার মতো মানুষের সংসারে ঠিক গৌরীর মতোই একজন মায়ের দরকার। গৌরী বুদ্ধি, বিবেচনা দিয়ে সংসারের সব কিছু সামলে রাখেন’।গৌরী শুধু একজন মা হিসেবেই নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে শাহরুখের পাশে থেকেছেন তিনি। তাই দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করলেও তাদের প্রেমে কখনোই ভাটা পড়েনি। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয়, গৌরীই আমার জীবনের সবকিছু সামলে রেখেছে। আমি অনেক ভুল করেছি। অনেক খারাপ কাজ করেছি। কিন্তু গৌরী সব কিছু মেনে নিয়ে আমাকে আগলে রেখেছে। শুধু তাই নয় গৌরী আমাকে মাটির মানুষ হতে শিখিয়েছেন।শাহরুখ খান আরিয়ানের জন্মের সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম গৌরী বোধহয় বাঁচবে না। সেই সময় সন্তানের কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। সন্তানকে তেমন গুরুত্বপূর্ণ মনেই হয়নি। গৌরী ঠকঠক করে কাঁপছিল’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102