সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা সাকিবকে ছাড়াই

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৯২ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কিনা তা নিয়ে চলছিল আলোচনা। শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই শুক্রবার (১ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। তবে বাদ পড়েছেন লিটন দাস। এছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

এর আগে গত বুধবারই আফগানদের বিপক্ষে সাকিবের না খেলার সম্ভাবনার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেছিলেন, সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নেই। আমার মনে হয় ওর একটু সময় দরকার, আবার দলে যোগ দেওয়ার আগে। এখনো সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম।

এদিকে, আফগানিস্তানের বিপক্ষে খেলতে আগামী ৩ ও ৪ নভেম্বর দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৬ নভেম্বর। পরের দুটি হবে ৯ ও ১১ নভেম্বর।বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102