শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট

আগুনে পুড়ে গেল আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ

bornomalanews
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৩২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণ উৎসবের আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে নির্মিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফটি অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। শনিবার ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানান, পুলিশ ও প্রক্টরিয়াল মোবাইল টিম চারুকলার নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর সাড়ে চারটার দিকে মোবাইল টিম ফজরের নামাজে অংশ নিতে বের হয়। কিছু সময় পরেই, যেখানে শেখ হাসিনার মোটিফটি স্থাপিত ছিল, সেখানে আগুনের শিখা দেখা যায়। যদিও দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়, তবুও শেখ হাসিনার ফ্যাসিস্ট মোটিফটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এটি একটি সুপরিকল্পিত ঘটনা বলেই মনে হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে, যাতে এই অগ্নিকাণ্ডের পেছনের কারণ উদঘাটন করা যায়। এ ঘটনায় অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, এটি একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনার মোটিফটি পুড়িয়ে ফেলা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102