শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ

ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেয়ার অনুমোদন যুক্তরাষ্ট্রের!

bornomalanews
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১৪ Time View

যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক আরও একধাপ এগিয়ে গেল। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা ও সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব সম্প্রতি অনুমোদন করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এই চুক্তি ‘ফরেন মিলিটারি সেলস’ পদ্ধতিতে বাস্তবায়িত হবে, যা ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির আওতায় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে । মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এই চুক্তির প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও উপস্থাপন করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির লক্ষ্য পূরণে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে ভারতের সামুদ্রিক সীমান্ত পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি, দুই দেশের মধ্যে কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন দক্ষিণ এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বাড়ছে। ফলে চুক্তিটি শুধু প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত অবস্থানগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই চুক্তি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ নিরাপত্তা উদ্যোগকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102