সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

কাশ্মীর হামলার প্রতিক্রিয়ায় কবীর সুমনের যুদ্ধবিরোধী বক্তব্য

bornomalanews
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৩৭ Time View

কাশ্মীর হামলার প্রতিক্রিয়ায় কবীর সুমনের যুদ্ধবিরোধী বক্তব্য কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করার পর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকারের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের বিরুদ্ধে এবার যুদ্ধবিরোধী কণ্ঠস্বর উঠেছে ভারতের ভেতর থেকেই। খ্যাতিমান সংগীতশিল্পী কবীর সুমন প্রকাশ করেছেন তাঁর তীব্র প্রতিক্রিয়া। কবীর সুমন বলেন, “আমি সম্পূর্ণ যুদ্ধের বিরুদ্ধে। সে যুদ্ধ যেই করুক, যারাই করুক, যেভাবেই করুক—আমি যুদ্ধবিরোধী ব্যক্তি।” তিনি উল্লেখ করেন যে, তাঁর গানে গানে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে এবং সেই গান আজ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে। তিনি প্রশ্ন তোলেন, “এই দেশ যখন ভাগ হয়েছিল, আমার অনুমতি নিয়েছিল কেউ? দেশের কোনও মানুষের অনুমতি নিয়েছিল কেউ? দেশের নেতারা কোনও জনগণের অনুমতি নিয়েছিল?” কবীর সুমন তাঁর জন্মের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “আমি ১৯৪৯ সালে জন্মেছিলাম। আমি কোথায় জন্মালাম—তখন তো আমার কোনও ব্যক্তিগত পছন্দ ছিল না! তখন থেকেই সব জিনিস সন্দেহের চোখে দেখি।” কবীর সুমন আরও বলেন, “দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। সেখানে মানবপ্রেম নেই। মানুষের জন্য প্রেম নেই, প্রাণীদের জন্য প্রেম নেই।” তিনি যুদ্ধের বিরুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, “যুদ্ধ একেবারেই কাম্য নয়। আজকের সকালে খুব ব্যথিত হয়ে জানাচ্ছি—একবার ভেবে দেখুন, একটা যুদ্ধ হচ্ছে, অস্ত্র চালাচ্ছি আমরা, অথচ প্রাণ হারাচ্ছে তারা, যারা এই পৃথিবীর কোনও ক্ষতি করেনি।” তিনি পরিবেশের ক্ষতির কথাও তুলে ধরেন, “গাছ পুড়ে যাচ্ছে। গাছ ধ্বংস নিয়ে কোনও নেতার মাথাব্যথা নেই। যারা দেশপ্রেম দেখাচ্ছেন, তারা এই গাছ, পাখি, পোকামাকড় মারা যাওয়ার কথা বলছেন না। পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, এটা নিয়েও কারও হেলদোল নেই।” সবশেষে, কবীর সুমন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিঁদুর দেখাচ্ছে? কীসের অপারেশন সিঁদুর! আর বেশি বলতে চাই না। আমার মুখ দিয়ে এবার বললে খারাপ খারাপ কথা বের হবে! আমি ৭৭ বছরের বৃদ্ধ। আমি সম্পূর্ণভাবে এই ‘দেশপ্রেমের’ বিরুদ্ধে এবং এই যুদ্ধের বিরুদ্ধে।” কবীর সুমনের এই বক্তব্য যুদ্ধের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যা মানবিকতা ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার গুরুত্বকে তুলে ধরছে। তাঁর এই অবস্থান দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102