রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

লিডের বোঝা শান্তদের মাথায়!

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ Time View

‘বাংলাদেশকে দ্বিতীয়বার ব্যাটিং করতে দিলে ভারত আজই জিতে যেতো’-মজার ছলে ভারতীয় এক ক্রীড়াসাংবাদিক এমনটাই বলছিলেন। আসলেই তো তাই। একটি ওয়ানডে ম্যাচে প্রতি ইনিংসের জন্য ৫০ ওভার বরাদ্ধ। টেস্টে এর কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ওয়ানডে ইনিংসের কোটা-ই পূরণ করতে পারেনি। মিনিটের হিসেবে মাত্র ২১০ মিনিট!

চীপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে বাংলাদেশ। মাথায় ৩০৮ রানের লিডের বোঝা। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দিন শেষ করে ৩ উইকেটে ৮১ রান তুলে। শুভমান গিল ৩৩ ও ঋষভ পন্ত ১২ রানে অপরজিত আছেন।

ফলোঅনের সুযোগ পেয়েও বাংলাদেশকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠাননি রোহিত শর্মা। ভারতের দেওয়া ৩৩৯ রানের জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ থামে মাত্র ১৪৯ রানে। ভারতের বিপক্ষে টেস্টে এটি পঞ্চম সর্বনিম্ন। তবে প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন। সবশেষ সফরে ১০৬ রানে অলআউট হয়েছিল।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলামকে (২) বোকা বানিয়ে প্রথম ওভারের শেষ বলে বোল্ড করে সাজঘরে পাঠান। প্রথম ৫ বলে আউটসুইং পেয়ে সাদমান ভেবেছিলেন শেষটিও এমন হবে। কিন্তু না, বল ছেড়ে দিতেই ভেঙ্গে দেয় উইকেট। শুরু হয় উইকেটের মিছিল।

একে একে সাজঘরে ফেরেন জাকির হাসান (৩), মুমিনুল হক (০), নাজমুল হোসেন শান্ত (২) ও মুশফিকুর রহিম (৮)। জাকিরের পরেই ক্রিজে এসে মুমিনুল ফেরেন প্রথম বলে! ৫ উইকেট হারিয়ে ফেলে মাত্র ৪০ রানে।

এরপর সাকিব আল হাসান এগোতে থাকেন লিটন দাসকে সঙ্গে নিয়ে। দুজনের ব্যাটে আসে বাংলাদেশের ইনিংসের একমাত্র ফিফটির জুটি। নিখুঁত ব্যাটিংয়ের আভাস দিলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। স্বভাবচরিত থিতু হওয়ার পর অহেতুক শটে উইকেট বিলিয়ে দিয়েছেন লিটন। ২২ রানে সুইপ করতে গিয়ে ধরা পড়েন ফর্মে থাকা এই ব্যাটার। ভেঙ্গে যায় ৫১ রানের জুটি।

সাকিবকে ব্যাট হাতে সাবলীল দেখা গেলেও লিটনের পর তিনি বেশিদূর এগোতে পারেননি। সুইপ করতে গিয়ে তিনিও কাটা পড়েন। বল ব্যাট থেকে বুট হয়ে উইকেটরক্ষকের হাতে। সাকিবের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। সাকিবের আউটের পর মেহেদি হাসান মিরাজসহ টেলএন্ডারেদের ব্যাটে চড়ে কোনো মতে দেড়’শ এর কাছে গিয়ে থামে বাংলাদেশের রান। মিরাজ ২৭ রান করেন। আর তাসকিন আহমেদ ও নাহিদ রানার ব্যাট থেকে আসে সমান ১১ রান।

বুমরাহ একাই নেন ৪ উইকেট। এদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এ ছাড়া মোহাম্মদ সিরাজ, আকাশদীপ ও রবীন্দ্র জাদেজা নেন সমান দুটি করে উইকেট।

 

এর আগে ভারত ৬ উইকেটে ৩৩৯ রানে দিন শুরু করে। পেসারদের আক্রমণে এদিন তারা ৩৭ রানের বেশি করতে পারেনি। ১০২ রানে দিন শুরু করা রবীচন্দ্রন অশ্বিন থামেন ১১৩ রানে। ৮৬ রানে শুরু করা জাদেজা কোনো রানই করতে পারেননি আজ। আকাশ দীপ শেষ দিকে ১৭ রান যোগ করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের মাটিতে এমন কীর্তি গড়লেও ব্যাটারদের ব্যর্থতায় আনন্দ মাটি হওয়ার পথে। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। ১টি করে উইকেট নেন নাহিদ রানা-মিরাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102