রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

হতাশ শান্ত কানপুরের বৃষ্টি বাগড়ায়

bornomalanews
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৮ Time View

কানপুরে প্রথম দিন বৃষ্টির ফাঁকে খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। কানপুরের আবহাওয়া দ্বিতীয় দিনেও উন্নতি হয়নি। বৃষ্টি বাগড়ায় দ্বিতীয় দিনে হয়নি এক বলও। দুপুরে বৃষ্টি থামলেও আকাশ ছিলো ঘন কালো। মাঠ প্রস্তুত করে খেলা শুরুর অবস্থা করা যায়নি। পরে আরেক দফা হালকা বৃষ্টি নামলে পরিত্যক্ত হয়ে যায় দিনের খেলা। শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

এর আগে প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে আজ সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। আবহাওয়া আর অবস্থা দেখে হোটেলে ফিরে যান রোহিত শর্মা-নাজমুল হোসেন শান্তরা।

বৃষ্টির এমন  এই বাগড়াকে ‘হতাশজনক’ বলেছেন বাংলাদেশ অধিনায়ক। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। এরপর বন্ধ হয়ে গেল। আজ সারা দিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগত।’

গতকাল বৃষ্টি বাধার আগে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। অপরাজিত আছেন মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬*। এই মুহূর্তে ম্যাচে নিজেদের অবস্থান নিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে, ব্যাটিংয়ে শুরুটাও ভালো হয়েছিল আমাদের। এখনো ভালোই আছে। আমি বলব না যে খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেক ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দুটি বড় জুটি হয়, তাহলে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারব। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমি বলব আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি।’

শান্তর ভাবনায় আছে কানপুরের উইকেটও। তিনি বলেন, ‘উইকেট ভালোই ছিল। এখানে চ্যালেঞ্জ যেটা বেশি সেটা হলো, অন অ্যান্ড অফ খেলা হচ্ছে। যে কোন সময় বৃষ্টির একটা বাধা থাকেই। এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, যেটা একটা কঠিন ব্যাপার। তা ছাড়া আমি বলব উইকেট ভালোই ছিল। সামনে হয়তো ডে থ্রি, ডে ফোর…যেহেতু বৃষ্টি, রোদও পাচ্ছে না। সেক্ষেত্রে সামনে খেলাটা এগোলে বোঝা যাবে উইকেট কতোটা চ্যালেঞ্জিং হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102