রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

স্মরণীয় জয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩০৫ Time View

চোট কাটিয়ে আগেভাগে ফিরলেও আলো ছড়াতে পারলেন না কিলিয়ান এমবাপে। ভিনিসিউস কিংবা এন্দ্রিক, তারাও পারলেন না দলকে পথ দেখাতে। বিবর্ণ পারফরম্যান্সে লিলের মাঠ থেকে হারের হতাশা নিয়ে ফিরল রেয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে লিল। তাদের জয়ের নায়ক জোনাথন ডেভিড, প্রথমার্ধে পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন তিনি।

যেকোনো প্রতিযোগিতায় প্রথমবার মুখোমুখি হলো এই দুই দল, এবং প্রথম দেখাতেই ইউরোপের সফলতম ক্লাবটির বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিল লিল।

২০২৩ সালের মে মাসের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে হারের তেতো স্বাদ পেল প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রায়ও ছেদ পড়ল।

শেষের কয়েক মিনিট ছাড়া রেয়ালের পারফরম্যান্স ছিল সাদামাটা। বিশেষ করে আক্রমণে তাদের চেনা গতির দেখা মেলেনি কখনোই। তারকায় ভরা দলটির কেউই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

প্রথমার্ধে গোল করতে না পারার দুর্ভাবনা তো ছিলই, এবার পুরো ম্যাচেই জালের দেখা পেল না রেয়াল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর প্রথম কোনো লড়াইয়ে গোল করতে পারল না তারা।

প্রথম ২০ মিনিটে ভালো দুটি সুযোগ অবশ্য পেয়েছিল শিরোপাধারীরা; ভিনিসিউস জুনিয়রের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক লুকাস, আর একক নৈপুণ্যে বল পায়ে বক্সে ঢুকে তার বরাবর শট নেন এন্দ্রিক।

এদিন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে রেয়ালের শুরুর একাদশের খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন এন্দ্রিক (১৮ বছর ৭৩ দিন)। তিনি ভেঙে দেন স্প্যানিশ ক্লাবটির কিংবদন্তি ফরোয়ার্ড রাউল গনসালেসের রেকর্ড। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ১৮ বছর ৭৮ দিন বয়সে নেমে আগের রেকর্ড গড়েছিলেন এই স্প্যানিয়ার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102