রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে শেষ টেস্টে সাকিবকে: ক্রীড়া উপদেষ্টা

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ Time View

দেশের মাটিতেই জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসানের টেস্ট ফেয়ারওয়েল দেখতে চান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ভূঁইয়া বলেন, ‘এরকম একজন প্লেয়ার, যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি যেহেতু বাংলাদেশেই তার টেস্ট শেষ করতে চাচ্ছেন, সেই ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে।’

একজন খেলোয়াড় হিসেবে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন উপদেষ্টা।

তবে, যেকোনো ধরনের অভিযোগ থাকলে সেটি আইনি বিষয় মন্তব্য করে সে ব্যাপারে আইন মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানান তিনি।

এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১১৯ রানের ছোট পুঁজি জমা করলে বোলারদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ।

প্রতিপক্ষকে তারা ১০৩ রানে থামিয়ে দিতে সক্ষম হয়।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102