রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিসিবি সাকিবের মিরপুরে অবসরের ভালো সম্ভাবনা দেখছে

bornomalanews
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৭২ Time View

অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তা জটিলতায় তার দেশে ফেরা নিয়ে শঙ্কা আছে। তবে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের বাংলাদেশে এসে অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে।

সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেই অবসর নেওয়ার।’

এর আগে কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব জানান, মিরপুরে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অবসরে যেতে চান তিনি। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। তার শঙ্কা মূলত দেশে ফিরলে গ্রেপ্তার হওয়া নিয়ে। শেখ হাসিনা দেশ ত্যাগের পর এরই মধ্যে  আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

সেসময় সাকিব জানান, তিনি বাংলাদেশের নাগরিক। তার দেশে ফিরতে কোন বাধা নেই। কিন্তু দেশ থেকে আবার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরতে পারা নিয়ে শঙ্কা আছে। বিসিবি বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলছে বলেও জানান তিনি। কিন্তু বিসিবি সভাপতি ফারুক ওই ঘটনার পরপরই জানান, সাকিবের নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কারণ তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী নেই। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে এমপি সাকিবের নিরাপত্তা দেওয়া কঠিন। পরে অবশ্য ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিবের নিরাপত্তা দিতে তারা সব ধরনের ব্যবস্থা নেবেন।

বিষয়টি নিয়ে সোমবার বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘লিগ্যাল প্রসিডিউর আমি বলতে পারব না। আমি তো একজন বোর্ড সভাপতি মাত্র। সাকিবের ব্যাপারটি পুরোপুরি সরকারের পর্যায় থেকে আসতে হবে। আগেও বলেছি, আইনশৃঙ্খলা বাহিনী আছে, উপদেষ্ট আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমরা স্টেডিয়ামের ভেতরে সে ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন মাঠে যাবে, এসব দায়িত্ব আমরা নিতে পারব।’ মিরপুরে আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102