রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

অতিরিক্ত ছুটি কাটানো,ক্রিকেটারের গায়ে হাত তোলা-হাথুরুসিংহের বিরুদ্ধে অভিযোগনামা

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ Time View

জাতীয় ক্রিকেটারকে শারীরিক আক্রমণ করা ও নিয়মের তোয়াক্কা না করে বেশি ছুটি কাটানোয় বরখাস্ত করা হয়েছে হাথুরুসিংহেকে।

ঘটনাটি যখন ছড়িয়ে পড়েছিল, বিশ্বাস-অবিশ্বাসের ঘোর লেগেছিল বাংলাদেশের ক্রিকেটে। আসলেই কি কোনো কোচের পক্ষে জাতীয় দলের একজন ক্রিকেটারের গায়ে হাত তোলা সম্ভব? সেটিও আবার বিশ্বকাপের মতো মঞ্চে! গত প্রায় এক বছরে এটা নিয়ে প্রশ্ন-বিতর্ক হয়েছে অনেক। অবশেষে সেই অবিশ্বাস্য ব্যাপারটিই সত্যি হিসেবে প্রতিষ্ঠিত হলো চান্দিকা হাথুরুসিংহের বিদায় দিয়ে। তাকে বরখাস্ত করার মূল কারণ যে সেই ঘটনাই!

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, জাতীয় ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ ও বোর্ডের চাকুরে হিসেবে অসদাচরণের জন্য হাথুরুসিংহেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া ও বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনের শুরুর দিকেই বিসিবি সভাপতি জানান হাথুরুসিংহেকে নিয়ে বোর্ডের সিদ্ধান্তের কথা।

“আমাদের বর্তমান কোচের ব্যাপারে… দু-তিনটি ঘটনা ঘটেছে, যা আসলে খুব পীড়াদায়ক ছিল আমার জন্য, সাবেক ক্রিকেটার হিসেবে। দলের জন্যও খুব ভালো ব্যাপার ছিল না আর কী। সেদিক বিবেচনা করে তাকে আমরা শোকজ নোটিশ অ্যান্ড সাসপেনশন ফ্রম ডিউটি অ্যাজ হেড কোচ আজকে সার্ভ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102