রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সাকিব-মাশরাফিকে নিয়ে কোচ সালাউদ্দিনের প্রশ্ন ‘রাজনীতি করেছে বলে এরা খুনি?’

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ Time View

‘এরা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেনি, এরা খুনি না’, বললেন দেশের সফল কোচ ও সাকিবের ‘মেন্টর’ সালাউদ্দিন।

বিদায়ী টেস্ট খেলতে সাকিব আল হাসান দেশে ফিরতে না পারায় সামাজিক মাধ্যমে নিজের অভিমত জানিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিবের ‘মেন্টর’ হিসেবেও দেশের ক্রিকেটে যার আছে আলাদা পরিচিতি। তার লেখায় সাকিবের পাশাপাশি আছে মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের নামও। ঘরোয়া ক্রিকেটের সফল এই কোচের লেখায় মিশে আছে দেশের মানুষের প্রতি ক্ষোভ, হতাশা, কষ্ট ও অভিমান। কিছু প্রশ্নও তুলেছেন তিনি।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ছিলেন সাকিব। তবে শেষ পর্যন্ত ফিরতে পারেননি। দুবাইয়ে যাত্রা বিরতি থেকেই ফিরে যেতে হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নিজের নিরাপত্তার জন্যই তাকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সাকিবের দেশে ফেরা ঠেকাতে বেশ কয়েকদিন ধরেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নানা কর্মসূচি পালন করে আসছিলেন কিছু লোক। সামাজিক মাধ্যমেও সোচ্চার অনেকে। ফেইসবুক পাতায় লেখায় তাদের দিকে আঙুল তুললেন সালাউদ্দিন।

“দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনই এত রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে, আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়ামায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।”

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সরব না থাকায় সাকিব দুঃখপ্রকাশ করেছিলেন কয়েকদিন আগে। রাজনীতিতে নাম লেখানোর কারণও ব্যাখ্যা করেছিলেন। ‘অনুতপ্ত’ বলে হয়তো সেদিকেই ইঙ্গিত করলেন সালাউদ্দিন।

সাকিব-বিরোধী সাম্প্রতিক নানা আন্দোলন, মিছিল-স্লোগানে ঘুরেফিরে এসেছে মাশরাফির নামও। শুধু জাতীয় দলে নয়, বিপিএলেও সাকিব-মাশরাফিকে খেলতে না দেওয়ার দাবি তুলছেন কিছু মানুষ।

সালাউদ্দিন তার লেখায় তুলে ধরেছেন দেশের ক্রিকেটের প্রতি, সমাজের প্রতি সাকিব-মাশরাফিদের অবদানের কথা।

“একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেটবিশ্ব আমাদের একটু সন্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করেছে বলে এরা খুনি ??? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে, সেটা কি জানেন?”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102