শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

ঐশীর স্ট্যাটাস তাপসকে গ্রেপ্তারের পর, ‘সবাই জানুক সত্যটা কী!’ ‌

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৭৩ Time View

দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় রাজধানীর প্রগতি সরণি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তাপসকে গ্রেপ্তারের পর ফেসবুকে এই সংগীতশিল্পীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। যেখানে তাপসের পক্ষ নিয়ে কথা বলেছেন তিনি। একইসঙ্গে তাপস প্রতিহিংসার শিকার বলেও দাবি করেছেন এই শিল্পী।

Oishiঐশী ও তাপস। ছবি: সংগৃহীত

তাপসকে সংগীতাঙ্গনের একজন ‘স্বপ্নদ্রষ্টা’ উল্লেখ করে ঐশী বলেন, ‘ছোট জীবনে কত কিছু দেখলাম। অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম, আবার নিরপরাধকে কারাগারে যেতেও দেখলাম। আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক দশ বছর। এই দশ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি। একা না দেখে মিউজিক ইন্ডাস্ট্রিকে নিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছেন তিনি। সম্পূর্ণ নিজ উদ্যোগে সঙ্গীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে? এটাই ওনার ভুল ছিল।’

তাপস রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এমনটা দাবি করে ঐশী বলেন, ‘তিনি তো রাজনৈতিক কেউ ছিলেন না। সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এত অ্যাগ্রেসিভ কাউকে আমি দেখিনি। বরং মিউজিকের নামে আ***ম কু****ম করতে অনেককেই দেখলাম। সেই মানুষগুলাকে আবার বড় গলায় কথাও বলতে দেখি।’

Oishi.১ঐশী। ছবি: সংগৃহীত

এই কণ্ঠশিল্পী আরও বলেন, ‘সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। সবাই জানুক সত্যটা কী! ভিত্তিহীন মজা তো বহুত নিলেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! না হলে বৈষম্যই তো হইলো। লাভটা কী হইলো তাহলে?’

প্রসঙ্গত, গান বাংলা চ্যানেলে দীর্ঘদিন ধরে তাপসের সঙ্গে গান করছেন ঐশী। তাদের দু’জনের মধ্যকার সম্পর্ক গুরু-শিষ্যর মতো।

ক্যারিয়ারে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন ঐশী। তার উল্লেখযোগ্য কিছু গান হলো, ‘নিজাম উদ্দিন আউলিয়া’, ‘রঙে রঙে দুনিয়া’, ‘দুষ্টু পোলাপাইন’, ‘দুই কুলে সুলতান’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102