শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

শেয়ার-ডলার-বিটকয়েনের দামের রেকর্ড ট্রাম্পের জয়ে

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৪০ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন উত্থানে মার্কিন শেয়ার বাজার, ডলার ও বিটকয়েনের দামও বেড়েছে রেকর্ড পরিমাণে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডলার ও  ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বেড়েছে। যা আট বছরের মধ্যে মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি এবং বিটকয়েনের দামও এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।মার্কিন নির্বাচনের ফলাফল প্রকাশ ও ডোনাল্ড ট্রাম্প জয়লাভে শেয়ার ও মুদ্রাবাজারে যা ঘটল।

 

১. যুক্তরাষ্ট্রের বিভিন্ন শেয়ার সূচক বেড়েছে, বিশেষ করে ব্যাংকের শেয়ার ভালো করেছে।

২. পাউন্ড, ইয়েনসহ বিভিন্ন বড় মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। বিশেষ করে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ, গত ৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

৩. যুক্তরাজ্যের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সূচক এফটিএসই ১০০ দিনের শুরুতে বেড়ে যায়, যদিও দিন শেষে তা কিছুটা কমেছে।

৪. ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে ১ দশমিক ৮৯ শতাংশ, গত জুন মাসের পর যা সর্বনিম্ন।

৫. জাপানের বাজারে প্রধান সূচক নিক্কি ২২৫ সূচক বেড়ে হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। এটি জাপানি অর্থনীতির জন্য ইতিবাচক।

৬. চীনের মূল ভূখণ্ডে সাংহাই কম্পোজিট ইনডেক্স অবশ্য কিছুটা কমেছে। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ২ দশমিক ২৩ শতাংশ।

এদিকে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন নিয়ে জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মনোভাব পরস্পর বিরোধী। বাইডেন বিভিন্ন ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে দমন-পীড়ন চালালেও ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের বিটকয়েন সুপারপাওয়ার’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি মার্কিন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) প্রধান গ্যারি জেনসলারকে বরখাস্ত করতে পারেন বলে হুমকি দেন। গ্যারি জেনসলার বেশ কয়েকটি ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102