শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

পরিবর্তন হবে না ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে : পররাষ্ট্র উপদেষ্টা

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে এমনটা ভাবা ঠিক হবে না। দুই দেশের মধ্যে সম্পর্ক কোনো বিশেষ দলের ওপর ভিত্তি করে নয়।’

তিনি আরও বলেন, ‘অনুমান করব না। আমরা প্রথম দুই মাস পর্যবেক্ষণ করব। এরপর আমরা দেখব, ট্রাম্প প্রশাসন কী পদক্ষেপ নেয়। এর ভিত্তিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করব।’

তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোনো দলের ওপর নির্ভর করে না। বাইডেন প্রশাসনের সঙ্গে দুই দেশের সম্পর্কের যেসব দিক নিয়ে আলোচনা হয়েছিল, ট্রাম্পের আগের প্রশাসনের সঙ্গেও সেগুলো আলোচনার বিষয় ছিল। দেখা যাক, প্রথমে আমরা যোগাযোগ করব এরপর দেখবো তারা কীভাবে আগায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102