শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু চীন মৈত্রীতে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৯০ Time View

রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গতকাল বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

১৭ দিনব্যাপী এ মেলা চলবে। শেষ হবে আগামী ২৩ নভেম্বর। এ মেলায় ভারত, চীন, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশসহ ৬ দেশের ১৫০ জন উদ্যোক্তা ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ২৮৮টি স্টল অংশ নিয়েছে। বাংলাদেশের সাথে এশিয়ার অন্য দেশগুলোর বানিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন মেলার আয়োজকরা।

বিকালে এক অনাড়ম্বর পরিবেশে এ মেলার উদ্বোধন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে আকৃষ্ট করতে এমন মেলার আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল আহমেদ, হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন।

মেলা আয়োজক কমিটির সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ ধরনের মেলা বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপনের ক্ষেত্রে আরও সহায়ক ভূমিকা পালন করবে।

উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখেন প্রধান অতিথি ও অন্যরা। এসময় মেলায় অংশ নেওয়া স্টল এবং পণ্যসামগ্রী ও দাম সম্পর্কে প্রতিষ্ঠান মালিকদের সাথে কথা বলেন প্রধান অতিথি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হস্তশিল্প ব্যবসায়ী সমিতিরি সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মেলা আয়োজন করতে কিছুটা বিলম্ব হলেও বিদেশি স্টল মালিকরা কোনো রকম জটিলতা ছাড়াই মেলায় অংশ নিতে পেরেছেন।

মো. শাহাবুদ্দিন আশা প্রকাশ করে বলেন, সরকারের সার্বিক সহায়তায় মেলা শেষ পর্যন্ত সুন্দরভাবেই সফল হবে।

মেলার আয়োজকরা জানান, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। ২০ টাকার বিনিময়ে এ মেলায় ক্রেতা ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। ১০ বছরের কমের বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রি করা হয়েছে। এছাড়া, স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102