শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

নেতাদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের চিঠির‌ র‌্যালি সফল করায়

bornomalanews
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৮৫ Time View

সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীতে লাখো নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালি করেছে বিএনপি। র‌্যালি সফল করায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।‌

জানা গেছে, একই ধরনের চিঠি দিয়েছে র‌্যালিতে অংশ নেওয়া সব মহানগর ও জেলা, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং কেন্দ্রীয় নেতাদের। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়।

এতে বলা হয়, ‘শুভেচ্ছা রইল। ৮ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি একটি বিশাল র‍্যালিতে করে। এই বিশাল র‍্যালিটিকে সুসংগঠিত, সুশৃঙ্খল ও সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের ভূমিকা উল্লেখযোগ্য। র‍্যালিটিকে সার্বিকভাবে সার্থক করার জন্য সব পর্যায়ের নেতাকর্মীদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102