শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

প্রিয়াঙ্কার ভাগ্য নির্ধারণ ভোট সম্পন্ন কেরালার ওয়েনাডে

bornomalanews
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২২৮ Time View

ভারতের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা ও লোকসভা আসনে বুধবার উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ভোট হচ্ছে কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা আসনে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসনটি ছেড়ে যাওয়ায় এবার সেখানে লড়ছেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা তাঁর জীবনের প্রথম নির্বাচনে লড়ছেন। ফলে সবার নজর এখন তাঁর দিকে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ওয়েনাড উপনির্বাচনে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ও বিজেপির নভ্যা হরিদাস প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওয়েনাড আসনে এবার দলটি প্রিয়াঙ্কাকে প্রার্থী করে এই অবস্থান ধরে রাখতে চাচ্ছে। চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে কেরালার ‘ওয়েনাড’ কেন্দ্রের পাশাপাশি উত্তরপ্রদেশের ‘রায়বেরেলি’ কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছিলেন রাহুল। দুটি কেন্দ্র থেকেই সাড়ে ৩ লাখের বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছিলেন।

প্রিয়াঙ্কা যদি কেরালার আসন থেকে বিজয়ী হন, তাহলে তিনি সংসদে যাবেন। লোকসভায় তিনি ওয়েনাডের জনপ্রতিনিধি হয়ে যোগ দেবেন। সে ক্ষেত্রে সংসদে গান্ধী পরিবারের তিন সদস্যই থাকবেন। যদিও সোনিয়া গান্ধী রাজ্যসভায় থাকবেন। লোকসভায় রাহুল ইতোমধ্যেই বিরোধী দলনেতা হিসেবে উঠে এসেছেন। ওয়েনাডের উপনির্বাচনে যদি প্রিয়াঙ্কা জিতে যান, তাহলে তিনি ভাই রাহুলের সঙ্গে লোকসভার সদস্য হিসেবে উঠে আসবেন।

এদিকে ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথম দফায় ৪৩টিতে ভোট গ্রহণ চলছে। ১৫ হাজার ৩৪৪টি বুথে ভাগ্য পরীক্ষা হবে ৬৮৩ জন প্রার্থীর। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফায় বাকি ৩৮ আসনের ভোট অনুষ্ঠিত হবে। নভেম্বরের ২৩ তারিখ হবে ভোট গণনা। অন্যদিকে, গতকাল ১০ রাজ্যের ৩১টি বিধানসভায় উপনির্বাচনে ভোট সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102