রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ম্যাচ পরিত্যক্ত ইয়াং-নিকোলস জুটির দৃঢ়তার পর

bornomalanews
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩০৭ Time View

শুরুতে উইকেট হারানোর ধাক্কা সামলে উঠল নিউ জিল্যান্ড। উইল ইয়াং ও হেনরি নিকোলসের জুটিতে বড় সংগ্রহের ভিতও পেয়ে গেল তারা। এরপরই শুরু হলো বৃষ্টি। কয়েক দফায় খেলা ফের শুরুর আশা জাগলেও, শেষ পর্যন্ত ভেসে গেল শ্রীলঙ্কা সফরে কিউইদের ম্যাচ।

পাল্লেকেলেতে মঙ্গলবার দুই দলের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা হয়েছে মোটে ২১ ওভার। এরপর বৃষ্টির বাধায় দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এর আগে টিম রবিনসনকে হারিয়ে ১১২ রান করে নিউ জিল্যান্ডে। ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ইয়াং ও নিকোলস।

৮ চারে ৬৮ বলে ৫৬ রান করেন ওপেনার ইয়াং। সিরিজ জুড়ে ধুঁকতে থাকা নিকোলস ৪টি চারে ৫১ বলে ৪৬ রান করেন।

প্রথম দুই ম্যাচ জিতে তিন ওয়ানডের সিরিজ জয় আগেই নিশ্চিত করে ফেলেছিল লঙ্কানরা।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২১ ওভারে ১১২ (ইয়াং ৫৬*, রবিনসন ৯, নিকোলস ৪৬*; মাদুশাঙ্কা ২-০-২৩-০, শিরাজ ৫-১-২৩-১, উইক্রামাসিংহে ২-০-১৪-০, থিকশানা ৪-০-১৫-০, ভ্যান্ডারসে ৫-০-১৮-০, আসালাঙ্কা ৩-০-১৮-০)

ফল: ম্যাচ পরিত্যক্ত

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-০ তে জয়ী শ্রীলঙ্কা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102