বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

পর্দা উঠলো যুব এশিয়া কাপের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩৪০ Time View

সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৮ দলের এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাইয়ে বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে শুরু হয়েছে  ম্যাচটি। টস হেরে ব্যাট করছে যুবা টাইগাররা। ৫০ ওভারের এই খেলায় বাংলাদেশের যুবারা রয়েছেন ‘বি’ গ্রুপে। এই গ্রুপের বাকি তিন দল-আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। 

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক আরব আমিরাত, জাপান, ভারত ও পাকিস্তান। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ছাড়াও উদ্বোধনী দিনে রয়েছে নেপাল-শ্রীলঙ্কার ম্যাচ। এই ম্যাচটি হবে শারজায়। ছেলেদের ক্রিকেটে এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপের শিরোপা হাতে তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে জাতীয় দল বারবার ব্যর্থ সেখানে যুবাদের হাত দিয়ে সেরা অর্জনগুলো এসেছে। লাল-সবুজের প্রতিনিধিরা সবশেষ আসরের চ্যাম্পিয়ন।বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক এই এশিয়া কাপে এবার নেতৃত্ব দেবেন মো. আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। অভিজ্ঞদের মধ্যে দলে রয়েছেন মারুফ মৃধা ও মো. শিহাব জেমস। আজকের পরে দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন আজিজুল হাকিমরা। গ্রুপ পর্বের খেলা শেষে ৬ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ৮ ডিসেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102