বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে

গত তিন মাসে দেশে কোটিপতি বেড়েছে ৫ হাজার

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২২৪ Time View

গত তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯৫৪টি। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে এই ধরনের হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ১২৭টি, যা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৫৩২টি। এসব হিসাবের মোট আমানতের পরিমাণ এখন ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। সেপ্টেম্বরে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা ছিল ১৬ কোটি ২০ লাখ ২৮ হাজার ২৫৫টি, এবং সেখানে আমানতের পরিমাণ ছিল ১৮ লাখ ২৫ হাজার ৩৩ কোটি টাকা।

তিন মাসে ব্যাংক খাতের হিসাব সংখ্যা বেড়েছে ১২ লাখ ১৯ হাজার ২৭৭টি এবং আমানতের পরিমাণ বেড়েছে ৪৫ হাজার ৬২৮ কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১টি, যা সেপ্টেম্বর শেষে ছিল ১ লাখ ১৭ হাজার ১২৭টি। ফলে, তিন মাসে কোটিপতি হিসাবের সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯৫৪টি।

তবে, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। ব্যাংক খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, এক কোটি টাকার বেশি আমানত রাখার তালিকায় শুধু ব্যক্তি নয়, বহু প্রতিষ্ঠানও রয়েছে। তাছাড়া, ব্যক্তি বা প্রতিষ্ঠান যেকোনো সংখ্যক ব্যাংক হিসাব খুলতে পারবে, এর কোনো নির্দিষ্ট সীমা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102