রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

### আনচেলত্তির আহ্বান: ভিনিসিয়াসকে জাতীয় দলে সেরা ফর্মে ফিরতে হবে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২০১ Time View

পুরো মৌসুম জুড়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ব্রাজিলের জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি ভিনিসিয়াসের এই ফর্ম ধরে রাখতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। আনচেলত্তি মনে করেন, ভিনিসিয়াসের প্রতিপক্ষের প্রতিরক্ষাকে অস্থির করার ক্ষমতা তাকে জাতীয় দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করেছে। আনচেলত্তি বলেন, “আমি জানি না জাতীয় দলে সে সেরা ফর্মে আছে কিনা। কিন্তু রিয়াল মাদ্রিদে ভিনি যা করেছে, সেটা এখানেও প্রমাণের সময় এসেছে। আমাদের জন্য সে দলের অপরিহার্য খেলোয়াড়। আমাদের অবশ্যই তার কাছ থেকে সেরাটা বের করে আনার নিশ্চয়তা দিতে হবে।” ২০২২ কাতারে ভিনিসিয়াসের বিশ্বকাপ অভিষেক হয় এবং ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তিনি নিয়মিত খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন। তবে, জাতীয় দলে তার পারফরম্যান্স এখনও রিয়াল মাদ্রিদে তার স্বাভাবিক স্তরের সঙ্গে তুলনীয় নয়। আনচেলত্তি কৌশলগত পদ্ধতি সম্পর্কে বলেন, তিনি একটি সংক্ষিপ্ত ও ভারসাম্যপূর্ণ দল গঠনের লক্ষ্য রাখেন। তিনি বলেন, “আমি স্পষ্ট পরিচয়সম্পন্ন কোনো দল চাই না। আমাদের নিজেদের প্রতিপক্ষকে প্রতিরোধও করতে হবে। ফর্মেশন ৪-৩-৩ কিংবা ৪-৪-২ যাই হোক না কেন, আমাদের সকলের একসাথে সেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। একইসাথে বল নিয়ে সুযোগের সদ্ব্যবহারও করতে হবে। ব্যক্তিগত দক্ষতা আজকের দিনে যথেষ্ঠ নয়। সবাইকে একসাথে একটি দল হিসেবে জ্বলে উঠতে হবে।” আনচেলত্তির কোচ হিসেবে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামবেন। যদিও তিনি মূল একাদশ প্রকাশ করেননি, তবে সংবাদ সম্মেলনে ১৮ বছর বয়সী উইঙ্গার এস্তেভাওর প্রশংসা করেছেন। আনচেলত্তি বলেন, “তার মধ্যে বিশেষ একটি প্রতিভা আছে। ব্যক্তি হিসেবেও সে দুর্দান্ত। শান্ত স্বভাবের। কিন্তু এই ধরনের তরুণদের ব্যাপারে আমাদের আরো বেশী ধৈর্য্যশীল ও সতর্ক হতে হবে। ভবিষ্যতে জাতীয় দলের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।” বর্তমানে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের টেবিলে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে, যেখানে ইকুয়েডর ইতোমধ্যেই বিশ্বকাপের টিকেট পাওয়া আর্জেন্টিনার পরে টেবিলের দ্বিতীয় স্থান দখল করে আছে। আগামী সপ্তাহে ব্রাজিল সাও পাওলোতে প্যারাগুেকে আতিথ্য দেবে, যেখানে ভিনিসিয়াসের পারফরম্যান্সের দিকে সবার নজর থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102