রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিশ্বকাপ নিশ্চিতের পর কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরীক্ষা, একাদশে ফিরছেন মেসি

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২১২ Time View

২০২৬ ফিফা বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আগেভাগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে বাছাইপর্বের ১৬তম রাউন্ডে লিওনেল স্কালোনির দলকে অপেক্ষা করছে আরেকটি কঠিন পরীক্ষার। বুধবার ভোরে (বাংলাদেশ সময় সকাল ৬টা) ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে শক্তিশালী কলম্বিয়ার। এই ম্যাচ ঘিরে আর্জেন্টাইন সমর্থকদের মাঝে বাড়তি উত্তেজনা বিরাজ করছে, কারণ শুরু থেকেই প্রথম একাদশে ফিরছেন দলের মহাতারকা লিওনেল মেসি। আগের ম্যাচে চিলির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামলেও এবার শুরু থেকেই মাঠে থাকবেন তিনি। মেসির উপস্থিতি আর্জেন্টিনার আক্রমণভাগে নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দলে কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছেন কোচ স্কালোনি। বাঁ দিকের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো সাসপেনশনের কারণে থাকছেন না। তার জায়গায় দেখা যেতে পারে ফাকুন্ডো মেডিনা কিংবা তরুণ ভ্যালেন্তিন বারকোকে। ডানপাশে থাকবেন নাহুয়েল মোলিনা, আর সেন্টারব্যাক হিসেবে সাসপেনশন কাটিয়ে ফিরছেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, যার পাশে খেলতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো অথবা লিওনার্দো বালের্দি। গোলবারের নিচে যথারীতি থাকছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। মাঝমাঠে চোট কাটিয়ে ফিরেছেন লিয়ান্দ্রো প্যারেদেস ও এনজো ফার্নান্দেজ। তাদের সঙ্গে দেখা যেতে পারে রদ্রিগো ডি পল ও থিয়াগো আলমাদাকে। বিকল্প হিসেবে আছেন তরুণ জুলিয়ানো সিমেওনে, যিনি মাঝমাঠে ভারসাম্য আনতে পারেন। আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে এগিয়ে আছেন জুলিয়ান আলভারেজ। ক্লান্তির কারণে আগের ম্যাচে বিশ্রামে থাকা লাউতারো মার্টিনেজ হয়তো বেঞ্চে শুরু করবেন, ফলে আলভারেজকেই রাখা হচ্ছে প্রথম পছন্দ হিসেবে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি বলেন, “মেসি এখনও দলের অনন্য নেতা। তবে আমরা এখন শুধু তাঁর ওপর নির্ভরশীল নই। দলের অন্যান্য খেলোয়াড়রাও বড় দায়িত্ব নিচ্ছে, যা আমাদের ভবিষ্যতের জন্য ইতিবাচক।” সমর্থকদের প্রত্যাশা, বিশ্বকাপ নিশ্চিতের পরও আর্জেন্টিনা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে এবং কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নেবে। মেসির নেতৃত্বে দলটি কতটা ছন্দে থাকে, সেটাই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102