রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে ইন্টার মায়ামি ও অ্যাতলেটিকো মাদ্রিদ

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭৪ Time View

ইন্টার মায়ামি টুর্নামেন্টের শুরুতে জয় নিয়ে মাঠে নামতে পারেনি। আল আহলির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে মেসি ও সুয়ারেজদের। আজ রাতে নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে স্বাগতিক মায়ামি, যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব পোর্তো। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেসিদের সামনে। গ্রুপ ‘এ’ থেকে এখন পর্যন্ত কোনো দলই জয় পায়নি। প্রথম দুই ম্যাচে চার দলই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। আজ রাত ১০টায় ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিলের ক্লাব পালমেইরাস এবং আল আহলির মুখোমুখি হবে। অন্যদিকে, আগামীকাল ভোর ৪টায় নিজেদের প্রথম জয়ের খোঁজে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আলভারেজ, গ্রিজম্যান ও ডি পলদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়াটেল সাউন্ডার্স। সিয়াটেল তাদের প্রথম ম্যাচে বোভাফোগোর কাছে পরাজিত হয়েছে, তাই তারা অ্যাতলেটিকোকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিতে চাইবে। এছাড়া, আগামীকাল সকাল ৭টায় পিএসজি মাঠে নামবে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে। লুইস এনরিকের দল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা ঘরে তুলেছে। এই ম্যাচে জয় পেলে পিএসজি প্রথম দল হিসেবে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করবে। ফরাসি ক্লাবটির শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে বোতাফোগোর বিপক্ষে তাদের জয় পাওয়ার সম্ভাবনা প্রবল। এখন দেখার বিষয়, টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলগুলো কেমন পারফরম্যান্স উপস্থাপন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102