বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্বাস্থ্যগত অবস্থা স্থিতিশীল, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা চলছে ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ডিএমপির বরাতে রিজভীর দাবি প্রত্যাখ্যান! নির্বাচন কমিশন ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স স্লট বাতিল, অপারেটরের আবেদনেই স্থগিত হয়েছে যাত্রা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় দেশের সর্বস্তরের মানুষের উদ্বেগ ও দোয়া!

শেফালীর মৃত্যু নিয়ে রহস্য, ময়নাতদন্তেও মেলেনি সঠিক কারণ!!

bornomalanews
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২৭ Time View

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের আলোচিত অভিনেত্রী শেফালী জারিওয়ালা। ‘কাঁটা লাগা’ গানে পারফরমেন্স করে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া এই অভিনেত্রী শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শেফালীর আকস্মিক মৃত্যু ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ হৃদরোগ বলা হলেও মুম্বাই পুলিশ জানিয়েছে, বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, এজন্য ফরেনসিক টিম পাঠানো হয়েছে তার বাসায়। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, শুক্রবার দিবাগত রাত ১টায় শেষ হয় ময়নাতদন্ত। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত নয় পুলিশ। পুলিশের একজন কর্মকর্তা বলেন, “রিপোর্টে হৃদরোগের কথা বলা হলেও আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালাচ্ছি। প্রয়োজনে টক্সিকোলজি রিপোর্ট ও অতিরিক্ত ফরেনসিক বিশ্লেষণ করা হবে।” জানা গেছে, শেফালী দীর্ঘদিন ধরে ডিপ্রেশন ও মৃগী রোগে ভুগছিলেন। ছোটবেলা থেকেই তার শারীরিক নানা জটিলতা ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে এসব স্বাস্থ্যগত সমস্যার বাইরে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেটিই এখন খতিয়ে দেখা হচ্ছে। অভিনেত্রীর মৃত্যুর খবরে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। শেফালী জারিওয়ালার অকাল মৃত্যু তার ভক্তদের জন্য একটি বড় ক্ষতি, যা বলিউডের ইতিহাসে একটি শোকাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102