রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

নতুন মৌসুমে এল ক্লাসিকোর অপেক্ষা: রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি লড়াই

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৬৫ Time View

সবশেষ মৌসুমের এল ক্লাসিকোয় জয়হীন ছিল রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে চারটি দেখায় লস ব্লাঙ্কোরা সবকটিতে হেরেছিল। নতুন মৌসুমে সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া মাদ্রিদের ক্লাবটি। অন্যদিকে, নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইবে কাতালানরা।

স্টেডিয়ামের সংস্কারের জন্য দুই মৌসুম নিজেদের ঘর হিসেবে পরিচিত ক্যাম্প ন্যু থেকে দূরে ছিল বার্সেলোনা। বড় পরিসরের সংস্কার শেষে আসন্ন মৌসুম থেকে আবারও এই ভেন্যুতে ফুটবল ফিরছে। তবে সংস্কার কার্যক্রম এখনও পুরোপুরি শেষ না হওয়ায় কাতালান ক্লাবটি মৌসুমের শুরুতে প্রথম তিনটি ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন ২০২৫-২৬ মৌসুমের লা লিগার সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, সান্তিয়াগো বার্নাব্যুতে এ বছরের ২৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফিরতি লেগে আগামী বছরের ১০ মে ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে দুই দল।

আগামী ১৭ আগস্ট লা লিগার নতুন মৌসুম শুরু হবে। প্রথম দিনেই আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা ম্যালোরকার বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে, আর জাবি আলোনসোর শিষ্যরা ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের যাত্রা শুরু করবে।

এবারের মৌসুমে দুই দলের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হবে, এবং ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছে এল ক্লাসিকোর উত্তেজনা উপভোগ করার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102