মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

পিআর পদ্ধতিতে নির্বাচন: এই পদ্ধতিতে স্থিতিশীল সরকার নেই, মন্তব্য মোয়াজ্জেম হোসেন আলালের

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৬৯ Time View

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, যেসব দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে, সেগুলোতে স্থিতিশীল সরকার নেই। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের ওপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আলাল বলেন, “নতুন একটা বাক্স নিয়ে হাজির হয়েছে। রঙিলা বাক্স। সেই রঙিলা বাক্সের সিদ্ধান্ত হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। আনুপাতিক হারে নির্বাচন। এই পিআর পদ্ধতি যেসব দেশে আছে, সেখানে কোনো স্থিতিশীল সরকার নেই। স্বাভাবিক গতির সরকার নেই।” তিনি উদাহরণ হিসেবে বেলজিয়াম ও ইসরায়েলের নাম উল্লেখ করেন। আলাল বলেন, “বেলজিয়ামে পিআর সিস্টেম আছে, কারণ সেখানে অনেক আদিবাসী রয়েছে। তাদের পক্ষে কে প্রতিনিধিত্ব করবেন, সে জন্য তাদের একটি প্রতীক দেওয়া হয়েছে। আর ইসরায়েলের পদ্ধতি রয়েছে, কারণ ইসরায়েল তো কোনো দেশ নয়, এটি একটি ধ্বংসের প্রতীক।” বিএনপির এই নেতা আরও বলেন, “প্রকৃতিতে শূন্যতা তৈরি হলে পাশ থেকে বায়ু ছুটে এসে খালি জায়গা দখল করে। তখন ঝড় হয়। সেই ঝড়ের আশঙ্কা নিয়ে যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন, সেদিকে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে।” আলালের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে পিআর পদ্ধতির কার্যকারিতা এবং স্থিতিশীলতার প্রশ্নে নতুন আলোচনা সৃষ্টি করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102