রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বড় দুঃসংবাদ বায়ার্ন মিউনিখ ও জার্মান ফুটবলের জন্য: ইনজুরিতে পড়লেন জামাল মুসিয়ালা

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৯০ Time View

ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ম্যাচে গুরুতর ইনজুরিতে পড়েছেন জার্মানির তরুণ তারকা জামাল মুসিয়ালা, যা বায়ার্ন মিউনিখ ও জার্মান ফুটবলের জন্য বড় দুঃসংবাদ। বাঁ পায়ের গোড়ালির ফিবুলা হাড় ভেঙে গেছে এবং একাধিক লিগামেন্ট ছিঁড়ে গেছে, ফলে মাঠে ফিরতে ৪ থেকে ৫ মাস সময় লাগবে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধের শেষ দিকে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষের পর মুসিয়ালার পা গোড়ালির নিচে আটকে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর নিশ্চিত হয় ভয়াবহ ইনজুরির খবর। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রয়েন্ড বলেন, “দুঃখজনকভাবে বিষয়টি ভালো দেখাচ্ছে না। আমরা আশাবাদী ছিলাম, তবে এখন স্পষ্ট যে তাকে অনেকদিন পাচ্ছি না।” ম্যাচ শেষে কোচ ভিনসেন্ট কোম্পানি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই পরিস্থিতি দেখলে রক্ত গরম হয়ে যায়। মুসিয়ালা আমাদের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল। আশা করছি সে আবার ঘুরে দাঁড়াবে।” চোটের শিকার হওয়া ম্যাচেই বায়ার্ন ২-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। সদ্য ১০ নম্বর জার্সি পাওয়া মুসিয়ালা দলের ভবিষ্যতের বড় ভরসা ছিলেন। ইনজুরি না হলে ২০২৫-২৬ মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেত তাকে। এখন সবার অপেক্ষা, এই তরুণ তারকা আবারও কীভাবে ঘুরে দাঁড়ান এই কঠিন চোট পেছনে ফেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102