রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বাংলাদেশের দুর্দান্ত জয় টি-টোয়েন্টি সিরিজে

bornomalanews
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৫ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারী বাংলার বাঘিনীরা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ নারী ‘এ’ দল। আর আগে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয় পেয়েছিল টাইগ্রেসরা। ১-০ তে সিরিজ জিতেছিল তারা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে টি-টোয়েন্টি সিরিজেও।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১১৩ রানের লক্ষ্য দেয় স্বাগতিক শ্রীলংকা। জবাব দিতে নেমে ৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। জাহানারা-ফাহিমাদের মতো প্রতিষ্ঠিত বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি লঙ্কান মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন কৌশিনি নুথিয়াঙ্গা।

এছাড়া নেথমি পূর্ণা ৪০ বলে ২৭ রান এবং নিলাকশানা সান্দামিনি ১৪ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১২ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিক দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া সুলতানা খাতুন এবং রিতু মনি ১টি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন শামিমা।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102