রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

দুই নতুন জাতীয় রেকর্ড, সেনাবাহিনীর বিশাল সাফল্য

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৯৭ Time View

জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনেই রচিত হলো নতুন ইতিহাস। শুক্রবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় দুইটি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর আব্দুল আলিম পুরুষদের ডিসকাস থ্রোতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ৪৬.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করেন। এটি আগের রেকর্ডের চেয়ে প্রায় দুই মিটার বেশি। তার এই সাফল্য গত ২০১০ সালে তারই সতীর্থ আজহারুল ইসলামের তৈরি ৪৪.৯৮ মিটারের রেকর্ড ভঙ্গ করেছে। নারীদের শটপুট ইভেন্টেও তৈরি হয়েছে নতুন রেকর্ড। সেনাবাহিনীর জান্নাত বেগম ১৩.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে নৌবাহিনীর জাকিয়া আক্তারের ১৩.৫২ মিটারের পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছেন। এদিকে, নৌবাহিনীর ইমরানুর রহমান পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবের খেতাব অর্জন করেছেন। নারীদের বিভাগে এই শিরোপা অর্জন করেছেন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান, যিনি ১২.১৯ সেকেন্ড সময় নিয়েছেন। প্রথম দিনের প্রতিযোগিতা শেষে মোট এগারোটি ইভেন্টের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সেনাবাহিনী ৭টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ১৯টি পদক জিতে শীর্ষস্থান দখল করেছে। নৌবাহিনী ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিমান বাহিনী ও পুলিশ একটি করে ব্রোঞ্জ পদক জিতে যৌথভাবে তৃতীয় স্থানে আছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন। আগামী দুই দিন এই প্রতিযোগিতা চলবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102