রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বাংলাদেশে হারের পর হতাশ আফগানিস্তান, রশিদের আক্ষেপ ভুল সিদ্ধান্তে!

bornomalanews
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ Time View

এশিয়া কাপে বাংলাদেশে কাছে মাত্র ৮ রানে হেরে গভীর হতাশায় নিমজ্জিত আফগানিস্তান। শেষ ওভারে দরকার ছিল ২১ রান, নূর আহমেদ দুই ছক্কা হাঁকালেও জয় অধরাই থেকে যায়। ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খান মুখে আনলেন হতাশার সুর। তিনি বলেন, “আমি যখন আউট হলাম, তখনও আমরা খেলায় ছিলাম। কিন্তু শেষটা করতে পারিনি। ১৮ বলে ৩১ রান পাওয়া সম্ভব ছিল। আমরা সেই আক্রমণাত্মক ক্রিকেট খেলিনি, যেই ক্রিকেটের জন্য আমরা পরিচিত।” রশিদের ভাষায়, দলের ভেতরে চাপের মুহূর্তে এসেছে ভুল সিদ্ধান্ত, আর সেটিই ম্যাচ হাতছাড়া হওয়ার মূল কারণ। তিনি স্বীকার করেন, আত্মবিশ্বাসী ব্যাটিং আর কৌশলের অভাবেই জয় হাতছাড়া হয়েছে আফগানদের। এই হারের পর গ্রুপ ‘বি’-এর পয়েন্ট টেবিলে শীর্ষে শ্রীলঙ্কা ৪ পয়েন্ট নিয়ে। বাংলাদেশ ও আফগানিস্তান সমান ২ পয়েন্টে অবস্থান করছে। তবে শ্রীলঙ্কাকে হারাতে পারলে আফগানিস্তানের সুপার ফোরে যাওয়ার সুযোগ এখনো আছে, নইলে বিদায় নিতে হবে এশিয়া কাপ থেকে। বাংলাদেশের কাছে হারের ধাক্কা আফগান শিবিরে যে গভীর হতাশা তৈরি করেছে, রশিদের কণ্ঠে তারই প্রতিফলন। এখন তাদের সামনে একটাই সমীকরণ—জিততে হবে, নইলে বিদায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102