বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো থিসিস শিক্ষার্থীদের জন্য ৫০ লক্ষ টাকার গবেষণা অনুদান

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ Time View

রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবার প্রথমবারের মতো স্নাতকোত্তর (সম্মান) পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা সহায়তা হিসেবে প্রায় ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যুগান্তকারী সিদ্ধান্তকে ক্যাম্পাসে গবেষণার নতুন দ্বার উন্মোচনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অধীনে বিশ্ববিদ্যালয়ের ২৭টি বিভাগের মোট ৩৫৪ জন শিক্ষার্থী এই গবেষণা অনুদানের আওতায় সুবিধা পাবেন। প্রতিটি শিক্ষার্থী ১৪ হাজার ১২৪ টাকা করে অনুদান পাবে, যা শুধুমাত্র তাদের গবেষণা-সংক্রান্ত কার্যক্রমে ব্যয় করা যাবে। ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় এই বরাদ্দ থিসিস শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হবে, তেমনি আর্থিকভাবে সহায়তা পেয়ে তাদের গবেষণার মানও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একাডেমিক গবেষণা ও উদ্ভাবনের প্রতি গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এই পদক্ষেপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার পথে আরও এক ধাপ এগিয়ে নেবে। একইসঙ্গে, ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াতে এবং সামগ্রিক গবেষণার মানোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ দেশের উচ্চশিক্ষা অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102