মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ডিএমপির বরাতে রিজভীর দাবি প্রত্যাখ্যান! নির্বাচন কমিশন ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স স্লট বাতিল, অপারেটরের আবেদনেই স্থগিত হয়েছে যাত্রা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় দেশের সর্বস্তরের মানুষের উদ্বেগ ও দোয়া! খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি, সংকট এখনও কাটেনি !

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই!

bornomalanews
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View

জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা, খ্যাতিমান লেখক রকিব হাসান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি লেখক। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত কিডনি ডায়ালাইসিসের জন্য হাসপাতালে আসতেন রকিব হাসান। আজও তিনি ডায়ালাইসিসের জন্য আসেন, কিন্তু চিকিৎসা শুরুর কিছুক্ষণ আগেই তিনি পার্থিব জীবন শেষ করেন। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্ম নেয়া রকিব হাসানের শৈশব কেটেছে ফেনীতে, বাবার চাকরির সুবাদে। ফেনীতে স্কুলজীবন শেষ করে তিনি ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও, নির্দিষ্ট গণ্ডির অফিসজীবন তাকে টানেনি। অবশেষে জীবনের একমাত্র পথ হিসেবে বেছে নেন লেখালেখিকে। লেখক জীবনের শুরুটা হয় সেবা প্রকাশনী থেকেই। প্রথমদিকে তিনি বিশ্বসেরা ক্লাসিক বই অনুবাদের মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ করেন। এরপর ‘টারজান’, ‘গোয়েন্দা রাজু’, ‘রেজা-সুজা’ সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই রচনা করেন। তবে বাংলাদেশের কিশোর-কিশোরীদের কাছে তার সবচেয়ে বড় পরিচয় ‘তিন গোয়েন্দা’ সিরিজের স্রষ্টা হিসেবে। তিন গোয়েন্দা সিরিজ এক সময়ের তরুণ প্রজন্মের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। রকিব হাসানের অকালপ্রয়াণে বাংলা সাহিত্য অঙ্গন হারাল এক বিশিষ্ট কথাসাহিত্যিককে, যিনি তার সৃষ্টির মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে কল্পনার জগতে ভ্রমণের সুযোগ করে দিয়েছেন। তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102