রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া দলে নতুন মুখ মাহলি বিয়ার্ডম্যান

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৪২ Time View

রিপোর্ট: ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কবজির চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে খেলতে না পারলেও, এই সিরিজ দিয়েই আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরছেন তিনি। সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে ছিলেন না ম্যাক্সওয়েল। তবে শেষ তিন ম্যাচে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী ডান-হাতি পেসার মাহলি বিয়ার্ডম্যান। তরুণ এই ক্রিকেটার তার গতি ও প্রতিভা দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন। ইনজুরির কারণে উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ দল থেকে ছিটকে পড়েছেন। তার পরিবর্তে দলে যুক্ত হয়েছেন জশ ফিলিপ। আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। প্রত্যাশা করা হচ্ছে, নতুন মুখ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়ে ওঠা অস্ট্রেলিয়া দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102