মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ডিএমপির বরাতে রিজভীর দাবি প্রত্যাখ্যান! নির্বাচন কমিশন ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স স্লট বাতিল, অপারেটরের আবেদনেই স্থগিত হয়েছে যাত্রা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় দেশের সর্বস্তরের মানুষের উদ্বেগ ও দোয়া! খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি, সংকট এখনও কাটেনি !

জাতীয় নির্বাচনে জোট নয়, নির্বাচনী সমঝোতায় যাবে জামায়াতে ইসলামী: আমির ডা. শফিকুর রহমান

bornomalanews
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট গঠন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জোট করার কোনো সিদ্ধান্ত তাদের নেই, ভবিষ্যতেও এমন কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেই। বরং দলটি নির্বাচনী সমঝোতার পথে হাঁটবে বলে জানান তিনি। শুধুমাত্র ইসলামী দল নয়, দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল বিভিন্ন দলকে এই সমঝোতায় যুক্ত করার প্রত্যাশার কথাও জানান জামায়াত আমির। বুধবার সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। দলের আমির হিসেবে তৃতীয়বার নির্বাচিত হয়ে সিলেট ফেরার পর নেতাকর্মীদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন তিনি। গণভোট প্রসঙ্গে জামায়াতের অবস্থান পরিষ্কার করে ডা. শফিকুর রহমান বলেন, গণভোট আগে না হলে জাতীয় নির্বাচনের ভিত্তি কোথায়? সেজন্য তিনি গণভোটের আয়োজন এবং জুলাই সনদের আইনি ভিত্তি স্থাপনের দাবিও জানান। জামায়াতের নির্বাচনী পরিকল্পনা নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি স্পষ্ট করেন, দলটি সবাইকে নিয়ে নির্বাচন করতে চায়। তবে ‘সবাই’ বলতে আওয়ামী লীগও অন্তর্ভুক্ত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ নিজেরাই নির্বাচনে অংশ নিতে চায়নি; তাদের ওপর জোর করে নির্বাচন চাপিয়ে দেওয়া ঠিক হবে না। দেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘ সময়ের ত্যাগ ও কোরবানির মধ্য দিয়ে দেশে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু গত কয়েকটি জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। “আমি দুর্নীতি করব না, কাউকে করতে দেব না—এ মানসিকতা প্রতিষ্ঠিত হলেই দেশ এগিয়ে যাবে,” বলেন ডা. শফিকুর রহমান। পি আর পদ্ধতি ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে একাধিক দল ও আদর্শের অস্তিত্ব। জামায়াতের পি আর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে তিনি বলেন, এটি দেশের জন্য শ্রেষ্ঠ দাবি এবং জনগণকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। সবাইকে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “নির্বাচন দেরি হলে নানা জটিলতা ও আশঙ্কা তৈরি হবে। তাই সময়মতো নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102